Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ বাংলাদেশি হজযাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১০:৪৩

ঢাকা: এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৩৭ টি হজ ফ্লাইটে মোট ৫৩ হাজার ৩৩৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আর সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ১৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

বুলেটিন বলা হয়, ৬৫টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান ২৫ হাজার ৮৯১ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৬৬০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজর ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী।

বিজ্ঞাপন

‎এছাড়া আরও বলা হয়, সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৬ হাজার ৩৪ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৫ হাজার ৬২০ টি সেবা প্রদান করেছে।

এদিকে, হজে গিয়ে মৃত্যুবরণকারী ১৩ জন হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, তিনজন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় দুইজন মারা গেছেন। সর্বশেষ মক্কায় মারা গেছেন সাভারের নুসরাত শারমীন (৬২)। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

‎সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

‎গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর