Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় ভোটের বিধি সংশোধন নিয়ে ইসির বৈঠক আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১০:৩৯

ঢাকা: স্থানীয় সরকারগুলোর নির্বাচনি বিধিতে কী সংশোধন আনা হবে সে বিষয়ে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৩ মে) আমরা বৈঠকে বসব। বৈঠকে আলোচনার মাধ্যমে একটি খসড়া তৈরি করা হবে। পরে যাচাই-বাছাই শেষে সেটা কমিশনে উপস্থাপন করা হবে। কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকেও জানানো হবে।

রহমানেল মাছউদ বলেন, জামানতের পরিমাণ বাড়তে পারে। পোস্টার না রাখার কথা ভাবা হচ্ছে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি রাখা হবে না।

সেইসঙ্গে নির্বাচনের সময় এমপিরা যেন উপজেলা পরিষদে না যান বা কম যান, সেটিও নির্বাচনি আচরণবিধিতে যুক্ত করার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ইসির নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী, দেশের মোট ইউনিয়ন পরিষদ আছে চার হাজার ৫৮১টি। চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে তিন হাজার ৭৫৫টি ইউনিয়ন এবং আগামী বছরে উপযোগী হবে ৩৪৯টি।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভা, ৪৯টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর