Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেট
২ মে ২০২৬ ১৭:৪৪ | আপডেট: ২ মে ২০২৬ ২০:১৫

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সরাসরি তাগিদের ফলে দীর্ঘ ১০ বছর ধরে আটকে থাকা সোহাগী জাহান তনু হত্যা মামলার অগ্রগতিতে নতুন গতি এসেছে। তিনি জানান, চলতি বছরের ঈদের দিন সকালে তারেক রহমান তাকে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন পাঠিয়ে তনু হত্যা মামলার সর্বশেষ অবস্থা জানতে চান।

শনিবার (২ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, চলতি বছরের ঈদের দিন সকালে তারেক রহমান তাকে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন পাঠিয়ে মামলার সর্বশেষ অবস্থা জানতে চান। এরপর ঈদের পর প্রথম কর্মদিবসেই মামলার হালনাগাদ তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। দীর্ঘ এক দশক পর এই মামলার জট খুলতে শুরু করেছে এবং ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১০ বছরে যেসব কাজ সম্পন্ন হয়নি, সেগুলোর অনেকগুলোই প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত দুই মাসে এগিয়ে নেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনো সরাসরি আইন মন্ত্রণালয়ের অধীনে না এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় রয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা ও তা নিরসনের উপায়’ শীর্ষক একটি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর