Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৬:০১ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৭:৫৩

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৭০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার (১৯ জুলাই) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শনিবার (১৮ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৬টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ২৩টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৭টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি, ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ৯টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৯৩টি গাড়ি ডাম্পিং ও ২৭৩টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

জীবিকা ও বরকত বৃদ্ধির উপায়
১৯ জুলাই ২০২৬ ১৯:৫৮

আরো

সম্পর্কিত খবর