Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি’র গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে এনসিটিবিতে ইসির চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২০:২৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২১:২৬

ঢাকা: জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পাঠ্যপুস্তকে এনআইডি’র গুরুত্ব অন্তর্ভুক্ত করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের মাঝে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব এবং এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এরইমধ্যে এ সংক্রান্ত চিঠি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পাঠানো হয়েছে।

ইসি কর্মকর্তারা আরো জানান, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা নিয়ে এখনও অনেকে সচেতন নয়। তারা জানেনই না যে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে এটির কার্যক্রম সম্পন্ন করা হয়, এনআইডি’র গুরুত্ব কতটুকু। তাছাড়া, তথ্যের ভুল থাকলে একধরনের ভোগান্তি পোহাতে হয়। তাই এ বিষয়ে যাতে আগে থেকে সচেতন হতে পারে তরুণ প্রজন্ম সে কারণে পাঠ্যপুস্তকে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার যাবতীয় কার্যক্রম ও গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এনআইডি কেবল একটি কার্ড নয়, বরং ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একজন নাগরিকের প্রধান পরিচিতি মাধ্যম। সরকারের এই উদ্যোগটি কার্যকর হলে তৃণমূল পর্যায়ে নাগরিক সেবার সচেতনতা অনেক বাড়বে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর