Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগে জ্বালানি দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০০:৪৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: দেশের কারাগারগুলোর গাড়ি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে পাম্পগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের সই করা এ নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কারাগারের জরুরি প্রয়োজনে দিনে ও রাতে যেকোনো সময় বন্দি চলাচল, বন্দিকে হাসপাতালে প্রেরণ, বিভিন্ন দাফতরিক প্রয়োজনে কারাগারের যানবাহনসমূহ সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়। তাছাড়া অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহলদারী ও বিভিন্ন অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত যানবাহনসমূহ সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়।

বিজ্ঞাপন

এ অবস্থায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কারা অধিদফতরের জরুরি সেবা অব্যাহত রাখার সুবিধার্থে উল্লিখিত দফতরগুলোর যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর