Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যাবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২২:৪২

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ভোরে এই শ্রদ্ধা নিবেদন করা হবে। বুধবার (২৫ মার্চ) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা। পুষ্পস্তবক অর্পণের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন পুরো দলের নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

বীর শহীদদের প্রতি সম্মান জানাতে সিইসি’র পাশাপাশি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার ব্রিগে. জে. অব. আবুল ফজল মো. সানাউল্লাহ, সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করবেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনের লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর