Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মন্ত্রিসভায় অনুমোদন, আইনে পরিণত হচ্ছে ২ অধ্যাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ২২:০০ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২৩:৪৬

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটসংক্রান্ত দু’টি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেটসংক্রান্ত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫’ আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।”

সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী কোনো অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে বা নির্ধারিত সীমার বেশি ব্যয় হলে সম্পূরক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। তবে সংসদ ভেঙে দেওয়ায় নির্ধারিত সময়ে তা উপস্থাপন সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

নাসিমুল গনি বলেন, ‘এ অবস্থায় সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে, যা এখন আইনে রূপ দিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫’ আইনে পরিণত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি অর্থবছরের আয়-ব্যয়ের বার্ষিক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপন করার কথা থাকলেও সংসদ না থাকায় সেটিও সম্ভব হয়নি। একই কারণে ৯৩ অনুচ্ছেদের অধীনে অধ্যাদেশ জারি করা হয়, যা এখন আইনে পরিণত করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর