Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুরকে মন্ত্রিসভার অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ২১:৪৭

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন। ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৪ জুন )সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে আয়োজিত এক নিয়মিত বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় এই সভা শুরু হয়।

সভায় উপস্থিত মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা পররাষ্ট্রমন্ত্রীর এই আন্তর্জাতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে যে, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব এবং কূটনৈতিক সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এটি বহুপাক্ষিক সম্পর্কের প্রতি বাংলাদেশের গভীর আস্থার প্রতিফলন বলেও সভায় উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর এই নিয়োগ বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এই দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, তার নেতৃত্বে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর