Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১২:১৮ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:৫৭

ঢাকা: জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনের লক্ষ্যে বিশেষ সভা শুরু হয়েছে। সাংবিধানিক ও প্রথাগত রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার এই বিশেষ সভায় বাজেট প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণ করবেন। এরপর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর