Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন পুনরায় ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর ফের ভারতীয় নাগরিকদের জন্য এই সেবা উন্মুক্ত করা হলো।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

বিজ্ঞাপন

পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।

সাম্প্রতিক এ পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর