Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৩:৫৬

‎ঢাকা: ‎হেনলি অ্যান্ড পার্টনার্স-এর প্রকাশিত ২০২৬ সালের সাম্প্রতিক র‍্যাঙ্কিং অনুযায়ী, আগের ৯৩তম অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৫তম।

‎প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে যাতায়াত করতে পারবেন। এর মধ্যে কিছু দেশে সরাসরি ভিসামুক্ত প্রবেশাধিকার এবং কিছু দেশে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পাওয়া যাবে। তবে কয়েকটি দেশের ক্ষেত্রে যাত্রার আগে ই-ভিসা সংগ্রহ করতে হবে।

‎বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কম্বোডিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস, ফিজি এবং জ্যামাইকা। এছাড়াও বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, সামোয়া, সিয়েরা লিওন, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।

বিজ্ঞাপন

‎হেনলি পাসপোর্ট ইনডেক্সের নতুন তালিকায় এককভাবে শীর্ষস্থান দখল করে রেখেছে সিঙ্গাপুর। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন এবং চতুর্থ অবস্থানে যৌথভাবে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ডসহ বেশ কিছু ইউরোপীয় দেশ।

‎প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানসহ অধিকাংশ দেশের সূচকেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। সাধারণত কোনো দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এর তথ্যের সাহায্যে এই বৈশ্বিক সূচক তৈরি করা হয়।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর