Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য যে‌তে চাইলে ব্যয় বহনের প্রমাণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ০৮:৩৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১১:৪৩

ছবি: সংগৃহীত

ঢাকা: বি-২ ভিসা আবেদনকারীরা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যে‌তে চাইলে যাওয়া-আসার ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দিতে হবে। ‌

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জানায়।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, একজন বি-২ ভিসা আবেদনকারীকে চিকিৎসা, সংশ্লিষ্ট সব খরচ এবং ওই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দিতে হবে।

কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পর্যালোচনা করে নিশ্চিত হন যেন, যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের পরিকল্পনা করেছেন, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি না হয়।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর