Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শৃঙ্খলা ভঙ্গের দায়ে নির্বাচন কমিশনের ১৫ কর্মী বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ প্রকল্পের ১৫ জন কর্মচারীকে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ-২য় পর্যায়) প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে গুরুতর অফিস শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তথ্যে জানা যায়, সরাসরি প্রকল্পের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে নয় জন কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া, সংশ্লিষ্ট আউটসোর্সিং প্রতিষ্ঠান কর্তৃক ছয় জনের নিয়োগপত্র বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

অব্যাহতিপ্রাপ্ত এই ১৫ জন কর্মী দেশের বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

আদেশে জানানো হয়েছে, তাদের নামে ইস্যুকৃত নির্বাচন কমিশনের সার্ভার সম্পর্কিত সকল আইডি (ID) অবিলম্বে বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তদের তালিকা

১. মো. আবদুল্লাহ আল মামুন
২. মো. আবু বকর সিদ্দিক
৩. মো. জসিম উদ্দিন
৪. ওয়ায়েত হোসেন
৫. মো. আল আমিন
৬. আফজাল হোসেন লিটন
৭. শাহা জাহান
৮. পাপন শর্মা
৯. মো. বিলাল উদ্দিন
১০. প্রাণেশ চন্দ্র মজুমদার
১১. মো. নুরুল ইসলাম
১২. আশরাফুল ইসলাম
১৩. মো. আবুল হোসেন সরকার
১৪. মো. মিজানুর রহমান
১৫. মো. আনিছুর রহমান

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাফতরিক শৃঙ্খলা ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর