Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৩:২৬ | আপডেট: ৩ মে ২০২৬ ১৬:৫৫

রেজাউল করিম খন্দকার।

ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকার তার পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, তিনি তার পদত্যাগপত্র এরইমধ্যে আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। পদত্যাগের পর তিনি আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশ নিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ এর পক্ষ থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে রেজাউল করিম খন্দকারকে ডে     পুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর