Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২১:৫৭

উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে উপজেলার পাইন বাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

‘৩০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রামু ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. আবুল কাশেমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তা থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর