Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে প্রায় ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২০:০২

র‌্যাবের অভিযানে আটক হওয়া যুবক।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৫।

সোমবার (২ মার্চ) রাতে টেকনাফ পৌরসভার খোনকারপাড়া এলাকার বীচ পয়েন্ট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া যুবক মো. রফিক (২৮) কক্সবাজার পৌরসভার লারপাড়ার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।

র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ পৌরসভার খোনকারপাড়া সাঁকিনস্থ বীচ পয়েন্ট বাজারে সাইফা কুলিং কর্নারের সামনে পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি বা অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫’র সিপিসি-১ টেকনাফ ক্যাম্প বিশেষ অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মো. রফিককে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরেকজন কৌশলে পালিয়ে যান।’

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় কালো টেপে মোড়ানো পাঁচটি প্যাকেটে মোট ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মো. রফিক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে তিনি জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক আরও বলেন, ‘আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিসহ চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর