Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৫:৩৯

উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। অভিযানের সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের করাচিপাড়া এলাকার জাহেদ হোসেনের ছেলে মো. জায়েদ (২৬) এবং পানছড়িপাড়া এলাকার আব্দুল আলমের ছেলে সোহেল (১৮)।

উদ্ধার করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর