Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনানী থেকে ৭ হাজার ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৬:৩৫

কোস্ট গার্ডের উদ্ধার করা ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ‘কোস্ট গার্ড স্টেশন ইনানী’ উখিয়া থানাধীন ইনানী মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল তাকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তিনি একটি ব্যাগ ফেলে পাশের ঝাউবনে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর