Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৬ ১৬:২১

ছবি: এনডিটিভি।

ভারতের কর্ণাটকের মহীশূর জেলায় এক ব্যক্তি তার স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, ঘটনাটি হুনসুর শহরের নিউ মারুতি লেআউটে ঘটেছে।

নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন হরিশ (৪৯), তার স্ত্রী নিশ্চিতা (৩৬), এবং তাদের দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হরিশ আঠালো টেপ দিয়ে তার স্ত্রী ও মেয়েদের মুখ বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি বাড়ির দোতলার একটি ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটটির উপরে লেখা ছিল, ‘আমি দোতলার ঘরে ঝুলছি,’ এবং এর নিচে ‘আমার শেষ ইচ্ছা’ শিরোনামে লোকটি বেশ কিছু অনুরোধ সম্বলিত লেখা লিখেছিলেন।

বিজ্ঞাপন

আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

হুনসুর টাউন পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর