Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৭ মে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৬ ২২:২৫ | আপডেট: ১৮ মে ২০২৬ ১০:৫২

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আজ রোববার (১৭ মে) দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

এদিকে, সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।’’

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়া জিলহজ মাস গণনা শুরু ও ঈদুল আজহার তারিখ নিশ্চিত করেছে। দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

তিউনিসিয়া ও তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ তিউনিসিয়া। দেশটি শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ঘোষণা করেছিল।

এদিকে, তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ১৮ মে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। দেশটি চাঁদ দেখার পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে থাকে।

অন্যদিকে, ব্রুনাই ও আফগানিস্তানে আজ রোববার (১৭ মে) নতুন চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ১৮ মে জিলহজ মাস শেষ হচ্ছে। আর মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে হবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর