Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, দিলেন স্থায়ী সমাধানের শর্ত

আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ২১:৪২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২২:৪৫

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। ইরানি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, তেহরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধের স্থায়ী অবসানের ওপর জোর দিয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইরান সরকার তাদের এই প্রতিক্রিয়া পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। উল্লেখ্য, এই যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান তাদের নিজস্ব কিছু বিবেচ্য বিষয় এবং দাবি তুলে ধরেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতি গ্রহণ করবে না। পরিবর্তে তাদের প্রধান দাবিগুলো হলো-

বিজ্ঞাপন
  • পুরো অঞ্চলে সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে হবে;
  • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ যাতায়াত প্রটোকল বা নীতিমালা তৈরি করতে হবে;
  • ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে।

ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই দাবি এবং জাতীয় স্বার্থগুলো গুরুত্ব দিলেই কেবল একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর