Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। আর চাঁদের দেখা মেলায় দেশটিতে বুধবার প্রথম রোজা হবে।

এর আগে দেশটির আল-মাজমাহ প্রদেশের হাওতাত সুদাইর এবং তুবাইর মানমন্দিরে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

আল হারিক মানমন্দিরের আব্দুল আজিজ আল-মুয়াইনা জানিয়েছিলেন, বিকেল ৫টা ৫২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আবহাওয়া চাঁদ দেখার জন্য সম্পূর্ণ অনুকূল রয়েছে।

ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস হলো রমজান, যা বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে গণ্য। এই মাসেই কদরের রাতে (লাইলাতুল কদর) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কুরআন নাজিল হয়েছিল। রমজানের শেষ দশ রাতের যেকোনো এক বিজোড় রাতে এই মহিমান্বিত রাতটি পালিত হয়।

বিজ্ঞাপন

২০২৬ সালের রমজানের সময়সীমা

সাধারণত চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। দুবাইয়ের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর