Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবিতে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ

জবি করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ০৮:৪২ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ১২:০৮

জবি: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং একই স্থান ও সময়ে একাধিক সংগঠনের কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বুধবার (৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই স্থান ও সময়ে তিনটি পৃথক কর্মসূচির ঘোষণা দেওয়ায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল করা যাবে না।

বিজ্ঞাপন

এর আগে, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ভাষা শহিদ রফিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্যাম্পাসে বহিরাগতদের মাধ্যমে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং ‘মব তন্ত্রের’ প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।

একই সময় ও একই স্থানে ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’ ব্যানারে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভাষা শহিদ রফিক ভবনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

একই স্থান ও সময়ে একাধিক কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতেই সম্ভাব্য সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর