Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

সারাবাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬ ০৯:৩৮

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আহমেদ আযম খান যুবসমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের মর্যাদা যাতে ভূলুণ্ঠিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক শিক্ষা পরিবেশের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এম মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, স্কুল অব ল–এর ডিন অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক, রাইটার্স ওয়েব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গৌরাঙ্গ মোহান্তো, সাধারণ সম্পাদক তালুকদার লাভলী প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের প্রায় ১৫টি দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গবেষকেরা সরাসরি ও ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন।

এ অনুষ্ঠানে কবিতা ও প্রবন্ধ ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা–কর্মচারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন।

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত ̈বিষয়ক আলোচনা এবং আন্তর্জাতিক সাহিত ̈ বিনিময়ের মাধ্যমে কবিতার সার্বজনীন আবেদন ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর