Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ০০:৩৬

পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া আরাফ হোসেন ও মোহাম্মদ রিহান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আরাফ হোসেন (৭) ও মোহাম্মদ রিহান (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বরকল কানাইমাদারীতে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সাবেক মেম্বার আবদুল মুবিন বলেন, ‘কয়েক দিন আগে মোহাম্মদ রিহান তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে আরাফের সঙ্গে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে প্রায় আধা ঘণ্টা পর পুকুর থেকে তাদের দু’জনকে উদ্ধার করা হয়। এর পর তাদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

আবদুল মুবিন বলেন, ‘রিহানের বাবা আজাদ হোসেন বর্তমানে সৌদি আরবে রয়েছেন। আরাফ ও রিহান উভয়ে পরিবারের বড় ছেলে। তারা দু’জনই প্রথম শ্রেণির শিক্ষার্থী।’

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘দুই শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর