Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ’ বিষয়ক সেমিনার

সারাবাংলা ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ১৭:২৫ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৭:২৬

ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেন্টার ফর সাইবার সিকিউরিটি এবং আইইইই কম্পিউটার সোসাইটি সাউথইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার যৌথভাবে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে।

সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ রাকিব হলে এটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব আইটি এবং এমএসআইটি প্রোগ্রামের লিড ফ্যাকাল্টি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST), যুক্তরাষ্ট্র, সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন । তিনি বৈশ্বিক আইটি ক্যারিয়ারের সম্ভাবনা, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সেমিনারে উপস্থিত থেকে একে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন; আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ; সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর; সিসিএস পরিচালক ড. মো. মারুফ হাসান; আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আশিকুর রহমানসহ অন্যান্য সম্মানিত শিক্ষকরা।

আয়োজকরা সেমিনারটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানকারী সকল উপদেষ্টা, শিক্ষক, নির্বাহী ও সাব-এক্সিকিউটিভ কমিটি এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর