Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কদমতলিতে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৮:২৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২১:০৬

ঢাকা: রাজধানীর কদমতলীতে পূর্বশত্রুতার জেরে শামসুদ্দিন খান (৬০) নামে ইউনিট বিএনপির এক নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মাতুয়াইল মেডিকেলে রোডে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত শামসুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী শান্ত আহমেদ জানান, দুপুরের দিকে তারা কয়েকজন বন্ধু মিলে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন, শামসুদ্দিন খানের পিঠে ছুরি বিদ্ধ অবস্থায় তিনি মাটিতে পড়ে আছেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আহত শামসুদ্দিন তাদের জানিয়েছেন, রাকিব (২৭) নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করেছেন।

ঢামেক হাসপাতালে শামসুদ্দিন খানের ভাই আজিমউদ্দিন খান বলেন, তাদের বাড়ি মাতুয়াইল মেডিকেল রোড এলাকায়। শামসুদ্দিন খান মাতুয়াইল মাতৃসনদ ইউনিট বিএনপির সভাপতি এবং শামীমবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক।

তিনি জানান, শুক্রবার দুপুরে নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর মেডিকেল রোড এলাকায় পেছন থেকে রাকিব তাকে ছুরিকাঘাত করেন।

আজিমউদ্দিন খানের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামিম ওরফে ‘পেট কাটা শামিম’ এর সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। সেই বিরোধের জের ধরে ইমরান, রাকিবসহ কয়েকজন তার ভাই শামসুদ্দিন খানকে ছুরিকাঘাত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে দুপুরে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। ঘটনাটি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
৭ আগস্ট ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর