Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোহারে অবৈধভাবে বালু উত্তোলন, ২২ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২০:৪২

ঢাকা: জেলার দোহারের মুকসুদপুরে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বালু ব্যবসা পরিচালনা করার অভিযোগে ২২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেইসঙ্গে একজনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, রাত ৩টা অবদি আমরা অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। ২২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে শরীয়ত উল্লাহ নামের এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অবৈধভাবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বালু পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের দ্বারা গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। স্থানীয় জনসাধারণকে এই ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে প্রতিরোধের আহবান জানান তিনি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর