Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৭:২২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:৫৩

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে মেডিকেল শিক্ষার্থীরা। ওই আটক ভুয়া শিক্ষার্থীর নাম মনিকা আক্তার মিতু (৩২)। তবে কলেজ আইডিকার্ডে তার নাম নুপুর ইসলাম জান্নাত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢামেক ছাত্রী কমনরুম থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। এরপরে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়।

আটক ভুয়া শিক্ষার্থী জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়। বাবার নাম মৃত মমিন আলী। বর্তমানে লালবাগ পোস্তা হোসেন উদ্দিন খান প্রথম লেনে রফিকুল ইসলাম খোকনের সঙ্গে থাকেন। এসএসসি পাশ করার পর আর পড়াশুনা করেননি। তবে ইচ্ছা ছিল চিকিৎসক হবার তাই এক মাস যাবৎ মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন। তবে কখন ক্লাশরুমে ঢোকার সুযোগ পায়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার আসল নাম মনিকা আক্তার মিতু। তবে সবাই নুপুর ইসলাম জান্নাত বলে ডাকে। নীলক্ষেত থেকে আইডিকার্ড বানিয়ে নাম দিয়েছে নুপুর ইসলাম জান্নাত। মূলত তিনি মোবাইলে টিকটক করেন বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত এক মাস ধরে তিনি কলেজের ছাত্রী কমনরুমে আসা যাওয়া শুরু করে। তবে কয়েক দিন ধরে কয়েকজন ছাত্রীর নজরে আসে। আজকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদ্যুত্তর দিতে পারেনি। পরে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে কলেজে আসি। এরপর ওই ভুয়া শিক্ষার্থীকে পাই। তার কাছ থেকে একটি এ্যাপ্রোন, একটি স্টেথোস্কোপ ও একটি কলেজের আইডিকার্ড পাওয়া গেছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

দুধ চা- সেই এক ইতিহাস!
২১ এপ্রিল ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর