Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নদীতে গোসলে নেমে ৭ম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৮:২২

স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় চলছে উদ্ধার অভিযান

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাহারাজপুর ফিল্টারহাট এলাকার মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিব মাহারাজপুর ফিল্টারহাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, হাসিব তার আরও দুই বন্ধুকে নিয়ে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে হাসিব নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসাইন বলেন, ‘মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর