Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ২১:৩১

৮০০ কেজি চিনিসহ আটককৃত দুই চোরাকারবারি।

চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

শুক্রবার (১৯ জুন) ভোর ৫টার সময় পতেঙ্গার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাসকৃত এসব চিনি আটক করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি. এন. সুমন আল মুকিত জানান, অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত চোরাকারবারিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর