Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৮:৫৭ | আপডেট: ৩ জুন ২০২৬ ২১:২১

পতেঙ্গায় জব্দকৃত কয়লা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে তিন টন চোরাই কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুন) দুপুর ২টায় পতেঙ্গা থানাধীন ১৫নং ঘাট এলাকায় দুটি কাঠের বোট থেকে এসব চোরাই কয়লা উদ্ধার করা হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত বোট থেকে ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় পাঁচ লাখ ১০ হাজার টাকা।

বিজ্ঞাপন

জব্দকৃত কয়লা ও চোরাচালানে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর