Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে শিশুধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৭:০৭ | আপডেট: ১৭ জুন ২০২৬ ২৩:১৭

আসামি মনির।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২১ মে নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়। ওই দিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে প্রায় ৩০ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে রাত সোয়া ১০টার দিকে পুলিশ কৌশলে আসামিকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়।

পরদিন ২২ মে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে একমাত্র আসামি করে বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একইদিন বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে পুলিশ চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ পরীক্ষার ফল, সাক্ষ্য-প্রমাণ এবং সংশ্লিষ্টদের জবানবন্দির ভিত্তিতে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আজ এ রায় দেন।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর