Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৪:১৪

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তি।

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সি এক শিশুকে চকলেট ও ফলমূলের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর গা ঢাকা দিলেও শুক্রবার দিবাগত রাতে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এ সময় প্রতিবেশী বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

বিজ্ঞাপন

শিশুটির পরিবার জানায়, ভুক্তভোগী বাড়িতে ফিরে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ (১১ জুলাই) আদালতে সোপর্দ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর