Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবিতে ১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২২:২৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৮:০৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার। ছবি: সংগৃহীত

ট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট লম্বা ‌‘কিং কোবরা’ প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেসর (থ্রিএসএ) সদস্যরা।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদসংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কিং কোবরা সাপটি দেখতে পেয়ে পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী সংগঠনের হেল্পলাইন নম্বরে কল করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করে।

এ বিষয়ে থ্রিএসএ’র উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার কিং কোবরা দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো বন বিভাগ ও স্থানীয়দের দখলে রয়েছে। ফলে সাপ লোকালয়ে চলে আসছে।’

বিজ্ঞাপন

আজকের উদ্ধার করা সাপটি গবেষণার জন্য রাখা হয়েছে। তারপর বনে অবমুক্ত করা হবে বলে জানান অধ্যাপক ইব্রাহীম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর