Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চবির ক্লাস-পরীক্ষা স্থগিত

চবি করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১১:০৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

চবি: দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আজকের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

এদিকে টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে সড়ক যোগাযোগ ও গণপরিবহণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা / এমআর/ এএ
বিজ্ঞাপন

ঢাকার বাতাসে আজ স্বস্তি
৮ জুলাই ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর