Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৫:০১

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১০৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৭টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭০টি বাস, ৪৫টি ট্রাক, ৬৩টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১৭৩টি মোটরসাইকেলসহ মোট ৫৫২টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি, ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬৭টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২২টি।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর