Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১২:৫৬

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৯৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার (২৯ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি, ৩২৭টি মোটরসাইকেলসহ মোট ৫২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ১ টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫১০টি গাড়ি ডাম্পিং ও ৩৪৩টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর