Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরায় সুইমিংপুলে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৯:১৮ | আপডেট: ৩ মে ২০২৬ ২০:১৫

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর ডেমরায় একটি সুইমিংপুলে গোসল করতে নেমে পানিতে ডুবে সাকিব হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারির সুইমিংপুলে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় বন্ধু ও স্বজনরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সাকিবের বন্ধু রিফাত পাটোয়ারী জানান, সকালে তারা ১৬ জন বন্ধু মিলে ডেমরা কোনাপাড়া শামসি স্পোর্টস গ্যালারি ৩ হাজার ২০০ টাকা দিয়ে ভাড়া নেয়। এর পর সেখানে তারা ফুটবল খেলে তারা। খেলা শেষে সেখানকার সুইমিংপুলে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সাকিব। এরপর সেখানে থাকা দু’জন স্টাফের মাধ্যমে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। সেইসঙ্গে সাকিবকে কোনাপাড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

সাকিবের বাবা মো. আরিফ হোসেন জানান, কদমতলি দনিয়া বড়বাড়ি তাদের স্থানীয় বাড়ি। সাকিব দনিয়া কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। সাকিব তাদের একমাত্র সন্তান। সকালে বাড়িতে কাউকে কিছু না বলে সে বেরিয়ে যায়। এর পর সাকিবের বন্ধুদের কাছ থেকে জানা যায়, কোনাপাড়া সুইমিংপুলে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। সাঁতার জানতো না সাকিব। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর