Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংঘর্ষের জেরে ঢামেক জরুরি বিভাগে সেবা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২০:২৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ০২:৫৬

জরুরি বিভাগের গেট বন্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত জরুরি চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দেখা যায় জরুরি বিভাগের গেট বন্ধ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের ভিতরে চিকিৎসক এবং গেটের বাইরে ছাত্ররা অবস্থান নিয়েছেন।

কয়েকজন রোগীকে ফেরত যেতে দেখা গেছে। তবে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। তারা ইনডোরে চিকিৎসা নিচ্ছেন।

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, জরুরি বিভাগের প্রধান গেট বন্ধ রয়েছে। টিকিট কাউন্টার খোলা আছে। রোগী ভর্তি হচ্ছে। জরুরি বিভাগের মেডিকেল অফিসাররা আছেন। পরিস্থিতি সমাধানের জন্য ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনফারেন্স রুমে মিটিংয়ে বসেছেন।

বিজ্ঞাপন

টিকিট কাউন্টারের ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, আমরা টিকিট দিচ্ছি। অনেক রোগী ইনডোরে চিকিৎসা নিচ্ছেন। এমনকি রোগী ভর্তিও হচ্ছেন।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর