Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে পাচারকালে ১৩৬০ বস্তা সিমেন্টসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২২:২২ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ ২২:৪৭

মিয়ানমারে পাচারের সময় ১৩৬০ বস্তা সিমেন্টসহ গ্রেফতার ৩

নোয়াখালী: জেলার হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটক তিনজন হলেন— বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার মো. নিরব (৩৫)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মৌলভীচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। এসময় সন্দেহভাজন বাল্কহেডটি থামিয়ে তল্লাশি করলে তা থেকে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন

লে. সাব্বির আলম সুজন আরও বলেন, ‘আটক তিনজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর