Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই নৌকাসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪

আটক পাচারকারীরা।

কক্সবাজার: সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের অভিযোগে ৬০০ বস্তা সিমেন্টবোঝাই একটি মাছ ধরার নৌকা জব্দ করাসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বিসিজিএস অপূর্ব বাংলা কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে সিমেন্টসহ পাচারকারীদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মনির আহমদ, ঈদ গাঁওয়ের মো. নেওয়াজ, আব্দুস সালাম, মো. আনোয়ার, ইমরান খান, পিএম খালীর জানে আলম, কক্সবাজার পৌরসভার হাফিজুর রহমান ও নাটোরের লালপুরের মো. সুমন।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলকে ব্যবহার করে বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচারের অভিযোগ দীর্ঘদিনের। উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর