Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ফলের দোকানের সামনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৬:৪২

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানের সামনে থেকে সাদ্দাম (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা এবং তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাতে পৌরবাজারের আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডার দোকান বন্ধ ছিল। রাতের কোনো এক সময় সাদ্দাম ওই দুই দোকানে প্রবেশের চেষ্টা করেন। ব্যবসায়ীদের ধারণা, ইঁদুর বৈদ্যুতিক তার কেটে ফেলায় সেখানে বিদ্যুৎ প্রবাহিত ছিল। অন্ধকারে বিষয়টি বুঝতে না পেরে তিনি তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

আরও জানায়, সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর