Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২২:৫৯

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার মো. সাজ্জাদুর রহমান। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে মো. সাজ্জাদুর রহমানকে।

বুধবার (২৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তোফায়েল আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি পদে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমানকে কেএমপির পুলিশ কমিশনার হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর