Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ২০:৩২

যুবকের গুলিবিদ্ধ মরদেহ।

খুলনা: জেলায়য় ইমন (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে মহানগরীর আড়ংঘাটা থানাধীন রেলস্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন আড়ংঘাটা থানার বাসিন্দা সোবহান শেখের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হালিমুর ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর