Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ বন্দির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২১:২২

বাবলু মিয়া (৫২)।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা বাবলু মিয়া (৫২) নামে এক বন্দির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

বাবলু মিয়া সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘একটি রাজনৈতিক মামলায় বাবলু মিয়া প্রায় এক মাস ধরে জেলা কারাগারে ছিলেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর