পাবনা: পাবনার পৌর এলাকার আরিফপুর পশ্চিমপাড়া মহল্লার মুক্তার হোসেনের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় আরিফপুর পশ্চিমপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর মুক্তার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তার হোসেন তিন তলা বিল্ডিং এর নির্মাণ কাজ করছেন। দীর্ঘদিন ধরে চিহ্নিত সন্ত্রাসী টনি,মোশারফ, শফিক, শিমুল এবং জাহাঙ্গীর চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করলে এই হামলা ও ভাঙচুর চালায়। এসময় একটি মোটরসাইকেল ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে ওই পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে নেয়া হবে ব্যবস্থা।