Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে ‘কৃষি প্রণোদনা’র উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

লোকাল করেসপনডেন্ট
১৭ জুলাই ২০২৬ ২১:৪২

হিলি: দিনাজপুরের হাকিমপুর হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এই কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, গাছের চারা, নানাবিধ কৃষি উপকরণ এবং বাইসাইকেল ও চেক বিতরণ করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সরকারের এই প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের রাষ্ট্রীয় সহায়তা প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করবে, যা দেশের সামগ্রিক কৃষি উৎপাদনকে অনেক বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত উপকারভোগী কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, রাসায়নিক সার, শীতকালীন হাইব্রিড ও উফশী জাতের শাক-সবজির বীজ এবং বাইসাইকেল ও চেক বিতরণ করা হয়।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর