Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ জেলার নিম্নাঞ্চলে বন্যার আভাস, বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৬:২৬

নিম্নাঞ্চলে বন্যার পানি ঢোকার চিত্র। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির ১৫ জুলাই প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, গাইবান্ধা জেলার তিস্তা নদীসংলগ্ন এলাকাতেও পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের তিনটি স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর